ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

author
ঢাবি প্রতিনিধি

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ দুপুর ২:২৬
ad003
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে ।

আজ ২৪জুন(২০২৬) বুধবার বিকাল পাঁচটায় রাজধানীর মৎস্য ভবন থেকে শুরু হয়ে কাঁটাবন মোড় ঘুরে মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।মিছিলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলোত্তর সমাবেশে আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি সোহাগ ভূঁইয়ার বলেন,”সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে। এমতবস্থায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা রাজপথে সজাগ থাকবে ।”
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT