ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ ভোর ৪:৩২
ad003
টানা ১৪টি বিশ্বকাপে নিজেদের গ্রুপে প্রথম স্থান অধিকার করে নকআউট পর্বে পা রাখল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে ব্রাজিলের এই আধিপত্য শুধু অনন্যই নয়, বরং ইতিহাসসেরা। দীর্ঘ ৪৮ বছর আগে, অর্থাৎ ১৯৭৮ সালের বিশ্বকাপে সর্বশেষবার গ্রুপ চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয়েছিল ব্রাজিল (সেবার অস্ট্রিয়ার পেছনে থেকে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে গিয়েছিল তারা)। 

১৯৮২ বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ সালের এই আসর পর্যন্ত প্রতিবারই গ্রুপ পর্বের শীর্ষস্থানটি নিজেদের করে রেখেছে সেলেসাওরা।

একই সাথে এই গ্রুপ পর্ব পার করার মাধ্যমে আরেকটি দুর্দান্ত মাইলফলক স্পর্শ করল কার্লো অ্যানচেলত্তির দল। ১৯৭০ বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত টানা ১৭ বার বিশ্বকাপের নকআউট পর্বে খেলার গৌরব অর্জন করল তারা। 

বিশ্বমঞ্চে ব্রাজিলের মতো এমন ধারাবাহিক রেকর্ড আর কোনো দেশের নেই। টানা ৩ ম্যাচে অনবদ্য পারফরম্যান্স, ব্রুনো গিমারায়েসের চমৎকার মিডফিল্ড নিয়ন্ত্রণ, ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল আর মাতিউস কুনিয়ার ফর্ম এবং নেইমারের কাছে ফেরা—সব মিলিয়ে দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। 

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই এবার হেক্সা মিশনের চূড়ান্ত লক্ষ্যে শেষ ৩২-এর লড়াইয়ে নামবে সেলেসাওরা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT