ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সরঞ্জাম বিতরণ

author
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ সকাল ৭:৫৪
ad003
মেহেরপুরের গাংনীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কৃষকদের মাঝে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। 

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের উপপরিচালক সনুজীব মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন।

এরআগে উপজেলা পরিষদ চত্বরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT