ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

author
সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ সকাল ৮:০২
ad003
সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টার মামলায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় সংসদের বর্তমান হুইপ জি কে গৌছকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এই রায় প্রদান করেন। 

এই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে সকালে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি কে গৌছসহ আসামিরা আদালতে হাজির হন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২১ জুন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় ভয়াবহ বোমা হামলা ও তাকে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওই ঘটনায় যুবলীগের একজন স্থানীয় নেতা নিহত এবং সুরঞ্জিত সেনগুপ্তসহ অন্তত ২৯ জন গুরুতর আহত হয়েছিলেন।

ওই মামলার অন্যান্য হাইপ্রোফাইল আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের বর্তমান হুইপ জিকে গৌছ। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT