ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে মহিলা দলের বিক্ষোভ মিছিল

author
মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ সকাল ১০:১১
ad003
নেত্রকোনার মদনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা ও পৌরসভার নেত্রীরা।

বৃহস্পতিবার (২৫ জুন)দুপুরে উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মদন পৌর শহরে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের  সভানেত্রী শিরিন আক্তার, সহ-সভাপতি নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক জোসনা বেগম,যুগ্ম সাধারণ সম্পাদক নূরেছা আক্তার, সাংগঠনিক সম্পাদক নিপা আক্তার, পৌর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মাহ্ফুজা আক্তার শিমু, সহ-সভাপতি জাহেরা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেত্রীরা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেত্রীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT