ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায়: ডিসি

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ সকাল ১০:১৬
ad003
ভিটামিন ‘এ’ শুধু অন্ধত্ব ও রাতকানা রোগ প্রতিরোধ করে না, এটি শিশুদের রোগ প্রতিরোধের ও ক্ষমতা বাড়ায়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং ও জেলা অবহিতকরণ-কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এসব কথা বলেন।

এ সময় ডিসি রায়হান কবির আরও বলেন, “ভিটামিন ‘এ’ ক্যাপসুল ডায়রিয়া, নিউমোনিয়া ও হামের মতো রোগের জটিলতা এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তাই অপুষ্টি ও ভিটামিন ‘এ’ ঘাটতিজনিত ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “সাংবাদিকরা সমাজে সচেতনতা তৈরির প্রধান মাধ্যম। আপনাদের প্রচারণায় অভিভাবকরা সচেতন হবেন এবং সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে আসবেন। তাই ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব জনগণের কাছে পৌঁছে দিতে সংবাদমাধ্যমকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।” জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তারাসহ গণমাধ্যম কর্মীর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৬ থেকে ১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয়ভাবে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৩৫ লাখ ১৫ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT