ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে তিন খুনির যাবজ্জীবন

author
ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ সকাল ১১:০৬
ad003
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামে চাঞ্চল্যকর মুকুল মল্লিক হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত| একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন| 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এই রায় ঘোষণা করেন|

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে হরিনাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হন মুকুল মল্লিক| পরে ১৩ এপ্রিল একই উপজেলার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ|

এই ঘটনায় নিহতের মা আর্জিনা বেগম বাদী হয়ে ওই দিনই হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন| পরকীয়ার জেরে হত্যা হয়েছে মর্মে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২০১৮ সালের ৬ জুন আদালতে চার্জশিট দাখিল করেন| দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও লক্ষ্য গ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার দুপুরে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে বেকসুর খালাস প্রদান করেন|

মামলার অন্যতম আসামি আলমগীর হোসেন পলাতক রয়েছেন| আদালত তার বিরুদ্ধে সাজা উল্লেখ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন| আলমগীর ছাড়াও মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নিহতের স্ত্রী ফিরোজা খাতুন ও বিল্লাল হোসেন|

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি ফারুক হোসেন ও মাসুদ রানাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত |
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT