ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

author
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ দুপুর ১২:০১
ad003
“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলকে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আনতে মৌলভীবাজারে  কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মৌলভীবাজার আয়োজিত সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

মেলায় আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন; মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর'র উপপরিচালক মোঃ জালাল উদ্দিনসহ অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তিনির্ভর কৃষির গুরুত্ব তুলে ধরেন।

মেলায় কৃষকদের জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ, প্রযুক্তি ও কৃষিভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT