নীলফামারী জেলা গোয়েন্দা শাখার একটি চৌকষ দল কিশোরগঞ্জের নিতাই বসুনিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভিসা প্রতারণাকারী দলের ৪ জন সদ্যকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-নীলফামারীর কিশোরগঞ্জ থানার নিতাই ইউনিয়নের লাল মিয়ার ছেলে রাব্বি ইসলাম (২৪) ও রিফাত ইসলাম বৃটিশ (২০), নিতাই বসুনিয়াপাড়ার আসাদুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম (১৯) ও সদর উপজেলার বড় সংগলশী খামাতপাড়া এলাকার গুলজার রহমানের ছেলে শান্ত ইসলাম (১৯)।
ওসি মতলুবর রহমান শুক্রবার (২৬ জুন) দুপুরে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বাড়িতে বসে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসা দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময়ে তাদের ব্যবহৃত চারটি অ্যান্ডয়েড মোবাইল উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ জুন) তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়।