প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন।
দেশে ফিরে আজ শনিবার (২৭ জুন) ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।
প্রথম সরকারি বিদেশ সফর শেষে দেশে ফিরেই বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের কবরস্থানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।