ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে কারিতাসের লিঙ্কেজ ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

author
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ সকাল ৯:২৯
ad003
টাঙ্গাইলের মধুপুরে কারিতাসের লিঙ্কেজ ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শনিবার দুপুরে শান্তি নিকেতন হলুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক। 

এ সময় বক্তব্য রাখেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট জনযেত্রা, বেলার বিভাগীয় প্রোগ্রাম অফিসার গৌতম চন্দ্র চন্দ, পীরগাছা থাংয়ানি কো-পারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মিহির মার্টিন মৃ, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নর্থ টাঙ্গাইলের সভাপতি হাবিবুর রহমান, কোচ আদিবাসী সংগঠনের সভাপতি গৌরাঙ্গ বর্মন,কারিতাসের কমিউনিটি অর্গানাইজার  সুষ্ময় নকরেক ও রুমেল মৃ প্রমুখ। 

এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের গারো কোচ বর্মন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
সভায়, কারিতাসের বিভিন্ন সেবা ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা মধুপির বন, ভূমি, তাদের অধিকার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT