খুলনার ফুলতলা উপজেলায় দেশীয় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে ফুলতলা থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যের নাম সৌরভ হোসেন। তিনি যশোর জেলা পুলিশে কর্মরত বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের জামিরা গ্রামের বিল্লালের বাড়ির সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন ফুলতলা থানার এএসআই শফিউজ্জামান।
অভিযানের সময় মোটরসাইকেলে অবস্থানরত সৌরভ হোসেনকে তল্লাশি করে একটি দেশীয় শর্টগান, চার রাউন্ড সিসা গুলি এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় সৌরভের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি ছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম নুরুর দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদক,অস্ত্র বিক্রিয় সাথে সরাররি জড়িত ,তার নামে রয়েছে একাদিক বিলাশ বহল গাড়ি নামে বে নামে রয়েছে সম্পাদ,তার অর্পকর্মের কিছু তথ্য আসছে সাংবাদিক পাড়ায় এই নিয়ে চলছে নানান সমলোচনা ৷ পুলিশের কর্মকর্তাদের দাবী বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করে ব্যবস্থা নিব ৷
এদিকে, বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে যে গ্রেপ্তার হওয়া কনস্টেবল সৌরভ হোসেনের সঙ্গে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম নুরুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিছু সূত্র আরও অভিযোগ করেছে, অবৈধ কর্মকাণ্ডে সৌরভকে সহযোগিতা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে এসআই নুরুল ইসলাম নুরু বলেন, তিনি শুনেছেন সৌরভ অস্ত্র, গুলি ও মাদকসহ আটক হয়েছেন। তার ভাষ্য, “সৌরভ বেশ কয়েক মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত (গড় হাজির) ছিল। বিষয়টি আমি জেলা পুলিশ সুপারকে লিখিতভাবে জানিয়েছি।
সে ক্ষোভ থেকে আমার নাম বলতে পারে। তবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, “সৌরভ নামে এক ব্যক্তিকে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করা হয়েছে।
তিনি যশোর জেলা পুলিশের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সৌরভ হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কর্মরত এক পুলিশ সদস্যের বিরুদ্ধে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।