নারায়ণগঞ্জ আদালতের সামনে থেকে চুরি হওয়া প্রাইভেটকার সহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আরও দুইটি গাড়ি উদ্ধার করা হয়।
শনিবার (২৭ জুন) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
এর আগে গত ২২ জুন নারায়ণগঞ্জ জজ আদালতের সামনে টয়োটা এক্স করোলা (মডেল ২০০৬) রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো গ -৩১-২৬ ২৬ গাড়িটি পার্কিং করা অবস্থায় একটি গাড়ি চুরি হয়। পরে ওই গাড়িটির মালিক মোহাম্মদ আরিফ মিয়া ফতুল্লা থানা একটি মামলা দায়ের করেন। এই মামলা সূত্র ধরে পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের উপর ভিওি করে চোর চক্রের মূল হোতা মুক্তার হোসেন (৪৮) কে ফতুল্লার দেলপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে মমিনুর রহমান (৪২) কে কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার তেতুইয়া এলাকা থেকে আটক করে। এছাড়াও তাদের সহযোগী আলাউদ্দিন (৩৬) কে একই জেলা থেকে আটক করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি আরো জানায়, গ্রেফতারকৃত ৩ আসামির বিরুদ্ধে বিভিন্ন থানা পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চারটি গাড়ি চুরি ও একটি মাদকের মামলা। তারা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে গাড়ির পেট নাম্বার পরিবর্তন করে বিক্রি করে থাকে।
পুলিশ সুপার আরো জানান, এই চক্রটির সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে ও জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও উদ্ধার হওয়া গাড়িটির প্রকৃতি মালিক কে সে বিষয়েও তদন্ত চলছে। আসামিদের মধ্যে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।