ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পু‌লি‌শের চাকু‌রির আড়া‌লে অস্ত্র ব্যবসা

এসআই নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পুলিশ

author
খুলনা ব্যুরো

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ সকাল ৭:০৯
এসআই নুরুল ইসলাম এসআই নুরুল ইসলাম
ad003
খুলনার ফুলতলা উপজেলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের এক কনস্টেবল গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।

তবে এসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। পুলিশ বলছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার (২৬ জুন) সকালে ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নে অভিযান চালিয়ে যশোর জেলা পুলিশের কনস্টেবল সৌরভ হোসেনকে একটি দেশীয় শর্টগান, চার রাউন্ড সিসা গুলি ও ১৫ পিস ইয়াবাসহ আটক করে ফুলতলা থানা পুলিশ।

ঘটনার পর বিভিন্ন সূত্রে এসআই নুরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অপরাধীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে— ইন্ডীয়ান থে‌কে চোরায় প‌থে আনা নিজের ও পাচঁ পু‌লিশ সদস‌্য নামে একাধিক   ( আর ওয়ান ফাইভ )  বাজার মৃ‌লে দাম ৩০ লাখ টাকা  দামী মোটরসাইকেল আ‌ছে । সেই গু‌লি দি‌য়ে মাস্টার মাইন্ড হিসা‌বে কাজ ক‌রে আস‌ছে বহু‌দিন ধ‌রে ৷ 

স্বামী-স্ত্রীর ব্যবহৃত দুটি আইফোন সেটা ও চোরাই ফোন ব‌লে একা‌দিক ব‌্যা‌ক্তির দাবি।

যশোর রেললাইনের পাশে ভাইয়ের নামে চারতলা বাড়ি থাকার অভিযোগ। স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ। নামে-বেনামে গাড়ি ও বাড়ির মালিক হওয়ার অভিযোগ। দীর্ঘদিন ধরে চুরি, মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা করার অভিযোগ।

তবে এসব অভিযোগের পক্ষে কোনো স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলো নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে এসআই নুরুল ইসলাম নুরু বলেন, সৌরভ হোসেন কয়েক মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং বিষয়টি তিনি লিখিতভাবে পুলিশ সুপারকে জানিয়েছিলেন। তার ভাষ্য, "সৌরভ আমার বিরুদ্ধে ক্ষোভ থেকে এসব অভিযোগ করতে পারে। আমি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, কনস্টেবল সৌরভ হোসেনকে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, সৌরভ হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

একই সঙ্গে পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এদিকে, এসআই নুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোরও তদন্তের দাবি উঠেছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT