ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে সাপে কামড়ে মোঃ রাজিব (৩৫) এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার ভোর ৫টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের বন্দেরবাড়ির কিতাব আলীর ছেলে রাজিব শনিবার রাত ৩টায় বাড়ির পাশে বিলে মাছ ধরতে গেলে বিষধর সাপে কামড় দেয়।রাজিব দ্রুত বাড়ি ফিরে সাপে কামড়ের বিষয়টি পরিবারের লোকজনকে জানায় । পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় একটি উজার কাছে নিয়ে যায় চিকিৎসা দেয়। সেখানে অবস্থানর অভনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয় । পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৫টায় তার মৃত্যু হয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে মোঃ মনিরুজ্জামান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।