ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইল চুন্টা ইউনিয়নপরিষদে সকলে উপস্থিত থাকলেও চেয়ারম্যান হুমায়ুন কবির নেই ১২ দিন যাবত

author
সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ দুপুর ৩:০৪
ad003
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির গত ১২দিন যাবত পরিষদে আসছেন না। এতে সেবা নিতে আসা লোকজন নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এলাকাবাসী জানান, চেয়ারম্যান হুমায়ুন কবির মনগড়াভাবে পরিষদে অফিস করেন। তার যখন ইচ্ছে তখনই পরিষদে আসেন। গত ১২দিন ধরে তিনি পরিষদে অফিস করছেন না। ফলে নাগরিক সেবা নিতে আসা লোকজন ফিরে যাচ্ছেন। অনেক মানুষ নানাভাবে হয়রানির শিকারও হচ্ছেন। 

এদিকে রবিবার ২৮জুন সকাল ১০টায় সরেজমিনে চুন্টা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় পরিষদের প্রশাসনিক বিভাগের সকলে উপস্থিত থাকলেও চেয়ারম্যান হুমায়ুন কবির পরিষদে নেই, তার কক্ষ খোলা থাকলেও চেয়ার খালি পড়ে আছে। দু'একজন ইউপি সদস্য পরিষদ ভবনের বারান্দায় ঘুরাঘুরি করছেন। ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা বেশ কয়েকজন মানুষ চেয়ারম্যানের অপেক্ষায় পরিষদ ভবনের বারান্দায় ঘুরাঘুরি করছেন। 

এসময় চেয়ারম্যান পরিষদে না আসার কারণ জানতে চাইলে চুন্টা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কাজল মিয়া বলেন, কদিন যাবত চেয়ারম্যান সাহেব পরিষদে আসছেন না। তবে এতে আমাদের কাজের তেমন সমস্যা হচ্ছে না। লোক পাঠিয়ে বিভিন্ন জরুরি কাগুজে চেয়ারম্যানের সই-স্বাক্ষর আনা হচ্ছে। পরিষদে আগত মানুষের কাজকর্ম এভাবেই সমাধান দেয়া হচ্ছে। 

এদিকে চুন্টা ইউনিয়ন পরিষদে সংবাদকর্মীদের আগমনের খবর পেয়ে বেলা ১১টার দিকে ছুটে আসেন চেয়ারম্যান হুমায়ুন কবির। এসময় তিনি বলেন, ১২দিন নয় গত ৫দিন আমি পরিষদে আসতে পারিনি। কারণ আমি অসুস্থ ছিলাম এবং আদালতে মামলার হাজিরা ছিল,  তিনি শিকার করে আরো বলেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানানো হয়নিও ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT