গাজীপুরের শ্রীপুর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) সকালের দিকে উপজেলা পরিষদ ক্ষণিকা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাহিদ ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহীদ নেওয়াজ শিশির, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম,উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা, শ্রীপুরের বীর মুক্তিযোদ্ধা হাজী আফতাব উদ্দিন আহমেদ, সিরাজ উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার বাহাউদ্দীন আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আশরাফ হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির আহবায়ক আ: মোতালেব, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সেলিম মোল্লা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুজুল হক হান্নান,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গোলনাহার বেগম, জামাতে ইসলামি বাংলাদেশের শ্রীপুর উপজেলার সাবেক আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) তৌফিক আহমেদ, শ্রীপুর রেঞ্জ অফিসের সদর বিট অফিসার আকতার হোসেন,শ্রীপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি আরিফ সরকার, প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক আকন্দ, গোসিংগা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফারুক হোসেন প্রমুখ।
এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় সন্তুষ্ট প্রকাশ করলেও মাদক, কিশোর গ্যাং ও চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।