নারায়ণগঞ্জ ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামী জাহাঙ্গীর (৪১) কে তার স্ত্রী মুন্নি জবাই করে হত্যা করেছে। এ ঘটনায় হত্যার কাজে ব্যবহৃত একটি চাপাতি ও ছুরি উদ্ধার করে পুলিশ।
সোমবার (২৯ জুন) পূর্ব দেলপাড়া চানাচুর ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। পরে ওই স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর ঢাকার কদমতলী এলাকার আব্দুস সাকুরের ছেলে।
পুলিশের সূত্রে জানা গেছে, নিহত জাহাঙ্গীর ও তার স্ত্রী ফারজানা আক্তার মুন্নি পূর্ব দেলপাড়া চানাচুর ফ্যাক্টরির সামনে নিজ বাড়িতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। মূলত পারিবারিক কলহের জেরেই ঘুমন্ত অবস্থায় নিজের স্বামীকে গলা কেটে হত্যা করে। এছাড়াও নিহত স্বামীর দু-হাতের কব্জি কেটে দেয়।
এবিষয়ে ফতুল্লা থানার ওসি মাহবুব আলম জানান, রবিবার রাতে নিহত জাহাঙ্গীর স্ত্রী মুন্নি খাবারের সাথে পাঁচটি ঘুমের ঔষধ মিশিয়ে রাতের খাবার খাওয়ান। পরে গভীর রাতে চাপাতি দিয়ে গলা কেটে ও দুহাতে রগ কেটে মৃত্যু নিশ্চিত করেন। এ বিষয়ে ওসি আরো জানান ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও হত্যার কাজে ব্যবহ্ৃত একটি চাপাতি ও ছুরি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।