ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

author
লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ সকাল ১১:২২
ad003
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে নাটোরের লালপুরে "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬"-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' স্লোগানকে সামনে রেখে সোমবার (২৯ জুন) দুপুরে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (বিএম সংযুক্ত) প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন ভার্চুয়ালি করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। উদ্বোধনী পর্বে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকতউল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনা রশিদ পাপ্পু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মোহাম্মদ ইলিয়াস হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, "প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ তুলে দিয়ে সেই গাছের পরিচর্যার দায়িত্ববোধ তৈরি করা গেলে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় একটি সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে উঠবে।" তারা সকলকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপিত গাছের নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT