ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গাছ রোপণ

author
স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ সকাল ১১:৩৫
ad003
জাতীয় পর্যায়ে আয়োজিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচী বাস্তবায়নে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণসহ সেমিনার ও র‌্যালি করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করার কথা জানান। বিদ্যালয় চত্বর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র‌্যালি বের হয়। পরে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিতুর রহমান, সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, তিতুমীর সরকার, রাফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT