বাংলা প্রেস ক্লাব অব মিশিগান,ইউ এস এর সভা ২১ জুন (রোববার) বিকেলে মিশিগানের ওয়ারেন সিটির একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়!প্রেস ক্লাব সেক্টেটারী ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের মিশিগান প্রতিনিধি জুয়েল খানের পরিচালনায় ও "প্রথম আলো " উত্তর আমেরিকা'র মিশিগান প্রতিনিধি ও প্রেস ক্লাব সভাপতি পার্থ দেব'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন রানা, সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি ইকবাল ফেরদৌস, সিনিয়র সহ-সভাপতি শফিক রহমান, ইউএসবি
নিউজ ২৪-এর চেয়ারম্যান ও নির্বাহী সদস্য ফয়সল আহমদ মুন্না,কার্যকরী কমিটির সদস্য ,ইউএস-বাংলা ডায়েরির প্রধান সম্পাদক ও দৈনিক সুরমা মেইলের আমেরিকা প্রতিনিধি হারান কান্তি সেন , সহ-সাধারণ সম্পাদক, ইউএস বাংলা' ডায়েরির সম্পাদক ও দৈনিক যুগভেরী মিশিগান প্রতিনিধি সঞ্জয় দেব, অর্থ সম্পাদক ও এনটিভির মিশিগান প্রতিনিধি মাহমুদুল হক লিটু lসভায় বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া সদস্যদের অংশগ্রহণে 'ফ্যামিলি ডে' আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শফিক রহমানকে আহ্বায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।