নরসিংদীর মাধবদীতে ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়, মাধবদী কলেজ, নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল, কলেজে বৃক্ষ রোপণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ জুন সকাল ১০টা ০৫ মিনিটে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশজুড়ে একযোগে সচেতনতামূলক এই কর্মসূচি পালিত হয়েছে।
লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারী এডুকেশন’ (লেইস) প্রজেক্টের সহযোগিতায় এবং বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের যৌথ উদ্যোগে "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষ রোপণ অনুষ্ঠানে বক্তারা বলেন: "জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় হুমকি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ ও নিরাপদ পৃথিবী উপহার দিতে হলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী নির্দেশনা বাস্তবায়নে আমাদের শিক্ষার্থীরা আজ দারুণ উদ্দীপনা দেখিয়েছে। এসময় মাধবদী কলেজের বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মাধবদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলাম, মাধবদী কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য মোঃ আনোয়ার হোসেন, বিদ্যোৎসাহী সদস্য মোঃ আল আমিন, মোঃ আরাফাত রহমান, অভিভাবক সদস্য ইয়াহ ইয়া, মোঃ আহছান উল্লাহ, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক, মোঃ নজরুল ইসলাম, ছাত্র নেতা আরিফুর রহমান, সেলিম, রোমেল, সাকিল, রায়হান, সাফাদ বাদশাপ্রমূখ।
ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের বৃক্ষ রোপণে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মাছুম মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আমিন উদ্দীন ভুইয়া, সাবেক সদস্য মোঃ নজরুল ইসলামপ্রমূখ।
নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃক্ষ রোপণে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান মোঃ সাইফুর রহমান সায়েম, শিক্ষানুরাগী নাসিমুল হাসান তশরিক, আব্দুল্লাহ রাজিবসহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।