কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় পাথরঘাটা উপজেলার ৭ টি ইউনিয়নে ৩ টি শাখার মাধ্যমে ১৫০ জন উপকারভোগী কৃষকদের মাঝে পাঁচ কেজি করে উন্নতমানের আমন ধানের বীজ বিতরণ করা হয়।আজ ২৯জুন ২০২৬ বিকাল পাঁচটায় কোডেকের হল রুমে এ বিজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা জনাব শিপন চন্দ্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেক পাথরঘাটা এলাকার এলাকা ব্যবস্থাপক জনাব আসাদুজ্জামান শেখ,
কোডেক আরএইচএল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ আবু বকর ছিদ্দিক, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুঃ নজমুল হক সেলিম এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষক গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নতমানের বীজ কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃষকদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।