গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী দুলালি বেগমকে ছুরিকাঘাত করে পালানোর সময় স্বামী বিরাজ মিয়া আটক করে পুলিশের সোর্পদ করেছে জনতা| আজ সোমবার বিকেলে ৫টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামের এ ঘটনা ঘটে| আটক রিরাজের বাড়ী পাশ্ববর্তী কাটাবাড়ী ইউনিয়নের সদর কলনি গ্রামের ফয়েজ উদ্দীনের পুত্র| আর স্ত্রী দুলালি বেগম রামনাথপুর গ্রামের দুদু মিয়ার কন্যা| পারিবারি কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়| এসময় স্বামী বিরাজ পালিয়ে একটি পাট ক্ষেতে আত্নগোপন করা চেষ্টা করলে জনতা ধাওয়া করে আটক করে পুলিশে সোর্পদ করে|
স্থানীয়রা জানান এর আগে প্রায় ১০/১২ বছর আগে বিরাজ তার শাশুড়ী সেলিনা বেগমকে একই ভাবে হত্যা করেছিল| এ মামলায় কারাগারে আটক থাকা কালে ন্ত্রী দুলালি বেগম তাকে জামিনের ছেড়ে নিয়ে আসে| এরপর আজ তারই ছুরিকাত করে মায়ের মতই স্ত্রী দুালালি বেগমও নিহত হতে হলো|
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন জনতার সহায়তায় অভিযুক্ত স্বামী বিরাজ কে আটক করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে | মামলা দায়েরের প্রস্তুতি চলছে|