ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

author
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ সকাল ৯:২৯
ad003
জামালপুরের বকশীগঞ্জে দুর্যোগকালে প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা স্টার্ট নেটওয়ার্ক এর সহযোগিতায় এবং ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে "সিজোনাল রেডিনেস ইনিশিয়েটিভস ফর ফ্লাড ইন মেরুরচর, সাধুরপাড়া অ্যান্ড বগারচর ইউনিয়নস অব বকশীগঞ্জ উপজেলা অফ জামালপুর ডিস্ট্রিক্ট" প্রকল্পের আওতায় ২৮-৩০ জুন পর্যন্ত তিন দিন ব্যাপী স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা এবং উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়। 

বকশীগঞ্জ উপজেলার সর্বাধিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ ৩ টি ইউনিয়ন মেরুরচর, সাধুরপাড়া ও বগারচর ইউনিয়নের মোট ৬ টি ব্যাচে ১৫০ জন দুর্যোগ ভলান্টিয়ার উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। দুর্যোগে আগাম প্রস্তুতি ও সতর্কতা নিয়ে আলোচনা করা হয়। 

প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ রেজাউল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কুদ্দুস, ফায়ার ফাইটার মো. কবির।

এসময় প্রজেক্ট ম্যানেজার নাসির উদ্দিন,  HACE  অফিসার নাঈম সুলতানা, ফিল্ড ফ্যাসিলিটেটর মিজানুর রহমান, মোছাম্মৎ শারমিন আকতার, মো নজরুল ইসলাম, মোছাম্মৎ ববিতা , মো কামরুল হোসেন রিয়াদ  মোছাম্মৎ আফরোজা বেগম উপস্থিত ছিলেন।

এছাড়াও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ বিষয়ে আগাম সতর্কীকরণ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT