ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় ব্যবসায়ীর মৃত্যু

author
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ সকাল ১১:০২
ad003
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় মো. বাবু ঘরামী (২৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মিনাজদী গ্রামের সেলিম ঘরামীর ছেলে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী তাঁত বোর্ড এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাবু ঘরামীসহ তিনজন একটি ফলের আড়তের বকেয়া টাকা সংগ্রহ শেষে মোটরসাইকেলে করে কালকিনির ভূরঘাটার দিকে ফিরছিলেন। পথে দক্ষিণ পালরদী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস ও একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবু ঘরামীর মৃত্যু হয়। আহত অপর দুজনের চিকিৎসা চলছে।

নিহতের পরিবারে স্ত্রী, এক পুত্রসন্তান এবং বৃদ্ধ বাবা-মা রয়েছেন। মঙ্গলবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, বাসচাপায় এক ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি তারা অবগত রয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT