ব্রাহ্মণবাড়িয়ায় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া নিয়ে মায়ের নামাজে জানাযায় অংশ গ্রহন করেছেন আখাউড়ায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহআলম খন্দকার।
মঙ্গলবার বাদ জোহর উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। প্যারোলে মুক্তি পেয়ে দুপুরে বাড়িতে এসে মায়ের জানাজায় তিনি অংশ নেন মোঃ শাহআলম খন্দকার ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর লামারবাড়ির নিজ বাড়িতে মারা যান শাহআলম খন্দকারের মা হালিমা বেগম-(৭৫)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মায়ের মৃত্যুর পর শাহআলমকে প্যারোলে মুক্তি দিতে তাঁর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তাকে মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শাহআলম খন্দকারকে দুপুরের দিকে পুলিশের পাহারায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে গ্রামের বাড়ি নুরপুর আনা হয়। দুপুর ২টায় নুরপুর দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। হাতকড়া পরে শাহআলম জানাজায় অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁর মায়ের মরদেহ দাফন করা হয়।
জানাজায় শাহআলম খন্দকার তাঁর মায়ের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান। তিনি বলেন আপনারা আমার মায়ের জানাজায় এসেছেন আমি খুবই কৃতজ্ঞ। কারাগারে থাকার কারণে আমি মায়ের সেবা করতে পারিনি। এটা হচ্ছে আমার বড় দুঃখ। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে জান্নাতের উচু মাকাম দান করেন।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “ ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাওয়া শাহআলম খন্দকার মায়ের জানাজায় অংশ নেন। এসময় নিয়ম অনুসারে পুলিশ পাহারা ছিল। তার হাতে হাতকড়া ছিল। পরে তাকে আবার কারাগারে পাঠানো হয়। এর আগে গত ২৯ মে পুলিশ তাকে গ্রেপ্তার কওে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।