মৌলভীবাজারে প্রেসক্লাব সাংবাদিকদেও সাথে নবাগত পুর্লিশ সুপার মোঃ মনিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পুলিশ সুপার কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দুই প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার জেলার সমস্যার কথা শুনতে চাইলে উপস্থিত সাংবাদিগণ পাহাড়সম অভিযোগ তুলেন। এসময় জেলা শহরের ভারতীয় সীমান্তবর্তী শমশেরনগর সড়কে যত্রতত্র ভ্রাম্যমান মাছ বাজার বসিয়ে যানঝট তৈরি, সরকারি কলেজ সড়কে ট্রাফিক পুলিশের বিনা পরিকল্পনায় দূপাল্লার ট্রাক ছেড়ে ঝট তৈরি, কিশোর গ্যাং’র দৌরাত্ম, অপরাধের তথ্য পাচার, ব্যাংক গ্রাহকদেও কাছ থেকে টাকা ছিনতাই, সোস্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার বন্ধ, কাগজবিহীন অটোরিকশা চলাচল, রাত্রীকালীন কিশোরদেও আড্ডা ও এমনকি দু-এক পুলিশের অপরাধমুলক কর্মকান্ডসহ নানা সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকগণ।
এসময় পুলিশ সুপার বলেন, আপানাদের অভিযোগের বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের চেষ্ঠা করবো। এতে কোন পুলিশ যদি অপরাধে জড়িয়ে পড়েন তবে আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন। আমি যথাযত ব্যবস্থা নেব। সরকারি কলেজ সড়কে ছুটির সময়ে দূরপ্লার ট্রাক চলাচল বন্ধ করার আশ্বাস দেন এসপি।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাব’র আহবায়ক বকশী ইকবাল আহমদ, সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সাবেক সভাপতি আব্দুস সালাম, প্রেসক্লাবের সম্পাদক (একাংশ গ্রুপ) নুরুল ইসলাম শেফুল, সাবেক সম্পাদক এসএম উমেদ আলী, বাসস প্রতনিধি ডাঃ সাদিক আহমদ, দৈনিক স্বাধীনতার চেতনা’র সম্পাদক বকশি মিছবাহ উর রহমান, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাস মুহিব, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ-দীন, এখন টিভি প্রতিনিধি এমএ হামিদ, নিউজ ২৪ প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান রাহেলসহ অনেক। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (সদও সার্কেল) আবুল খয়েরসহ অনেকে।