ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠিন

সভাপতি প্রফেসর তানভীর আহসান, সহ-সভাপতি প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম

author
যাযাদি ডেস

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ দুপুর ১২:০৭
ad003

আজ মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ উনমুক্ত বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সভা সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬-২০২৮ দুই বছর মেয়াদের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। 

একইসঙ্গে, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় প্রফেসর মোঃ আনিছুর রহমান এবং প্রফেসর ড. আবু তালেব-কে বহিষ্কারের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 

সাধারণ সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর তানভীর আহসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব খান মোঃ মনোয়ারুল ইসলাম। 

নবগঠিত কমিটির সদস্যরা হলেন : সহ-সভাপতি প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম ও প্রফেসর ড. মোছাঃ শিরীন সুলতানা, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. আদনান আরিফ সালিম, দপ্তর ও প্রচার সম্পাদক ড. আজমিরা বিলকীছ, সদস্য প্রফেসর ড. নাহিদ ফেরদৌসী, প্রফেসর ড. লাভলী আক্তার ডলি এবং দুলাল মাহমুদ।



সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT