ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

author
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ দুপুর ৩:০৮
ad003
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনকে সামনে রেখে চার প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
 
মনোনয়নপত্র উত্তোলনকারী প্রার্থীরা হলেন— সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম, সহ-সভাপতি পদপ্রার্থী এনামুল হক, কোষাধ্যক্ষ পদপ্রার্থী মাহাবুর রহমান এবং প্রচার সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ হোসেন।
 
সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মনোনয়নপত্র উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা কামরুজ্জামান, সহকারী নির্বাচন কমিশনার খুশবর রহমান, কোষাধ্যক্ষ ওসমান আলীসহ কেশরহাট বাজারের ব্যবসায়ীরা।
 
এ সময় কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো বলেন, “কেশরহাট বণিক সমবায় সমিতি ব্যবসায়ীদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। আশা করি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত প্রতিনিধিরা ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন।”
 
তিনি আরও বলেন, “আমরা বিএনপির নেতাকর্মীরা কেশরহাট বণিক সমবায় সমিতিকে আরও এগিয়ে নিতে কাজ করবো। ব্যবসায়ী সমাজের কল্যাণ ও সমিতির উন্নয়নের স্বার্থে আপনারা আমাদের সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আশা করছি।”
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রায় ১৫ শতার্ধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT