ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ধর্ষিতা গৃহবধূর পরিবারের নিরাপত্তা ও অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন

author
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ১ জুলাই, ২০২৬ দুপুর ১২:২৮
ad003
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় স্বামীকে বেঁধে রেখে ঘর থেকে স্ত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষনের ঘটনায় গৃহবধূর পরিবারের নিরাপত্তা ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার পাগলা থানার কুরচাই বকুলতলা বাজারের ত্রিমোহনী-ডাকবাংলো সড়কে ধর্ষনের শিকার  গৃহবধূর পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন নাইম সরকার, মাওলানা মোস্তফা, মনোয়ারা বেগম, ফাতেমা আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গণধর্ষনের ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করে বিপাকে পড়েছে। মামলার আসামীদের পক্ষ থেকে বাদী পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। ধর্ষককের লোকজনের অব্যাহত হুমকির মুখে বাদী পরিবার নিজ বাড়িতে থাকতে পারছে না। বাড়ি-ঘর ছেড়ে অন্য গ্রামে গিয়ে আত্ত্বীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে।

বক্তারা দলবদ্ধ ধর্ষন মামলার মূল আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, প্রশাসন যদি ধর্ষকদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে এলাকাবাসী তীব্র আন্দোলন গড়ে তুলবে।

ধর্ষিতার মা ও মামলার বাদী বলেন, মামলা প্রত্যাহার করার জন্য চিহ্নিত আসামীসহ আসামী পক্ষের লোকজন হুমকি দিচ্ছে। আমার নাতীকে খুন করার হুমকি দিচ্ছে। আরো ক্ষতি করার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে বাড়ি-ভিটা ছেড়ে বাড়ি থেকে ৫ কিলোমিটার দুরে টাংগাব গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছি।

উল্লেখ্য, গত ১৭ জুন বুধবার গভীর রাতে উপজেলার কুরচাই গ্রামে ৭/৮ জনের গামছা দিয়ে মুখ বাঁধা একদল দূর্বত্ত বসত ঘরে ঢুকে স্বামীর হাত-পাঁ বেঁেধে গূহবধূকে ঘর থেকে তুলে  নিয়ে বাড়ির পাশে গাছতলায় দলবদ্ধভাবে ধর্ষণ করে। 

পরে ১৮জুন  ভুক্তভোগী গৃহবধূর  মা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ  অজ্ঞাতনামা আরো ৪ জনকে আসামী করে পাগলা থানায় মামলা দায়ের করে। থানা পুলিশ এ পর্যন্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT