ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে জি ওয়ান বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড

author
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১ জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৩
ad003
হবিগঞ্জের  চুনারুঘাটে জি ওয়ান বেকারিকে দশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম গালিব  চৌধুরীর নেতৃত্বে চুনারুঘাট পৌরসভার (১নং ওয়ার্ড) গোগাউড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জি ওয়ান বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন। এই অভিযানে সহযোগিতা করেছে  চুনারুঘাট থানার একদল পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, বেকারির ভিতরে মানহীন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্যে বিধিবর্হিভূত লেবেলিংয়ের ব্যবহার করে বাজারজাতের অপরাধ উদঘাটিত হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে নিয়ম মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। ‎জনস্বার্থ সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT