ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৬তম এজিএম অনুষ্ঠিত

১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১ জুলাই, ২০২৬ দুপুর ১:১৯
ad003
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি.-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৯শে জুন, ২০২৬ইং তারিখে ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান এইচ.টি.এম. কাদের নেওয়াজ।

এসময়, শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫ইং সালের আর্থিক বিবরণী অনুযায়ী ১২% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। 

একই সাথে ২০২৫ সালের আর্থিক বিবরণী ও পরিচালকদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। 

কোম্পানী সচিব মোহাম্মদ কাউছার মুন্সীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, পরিচালক মাহমুদা বেগম, হোসনে আরা বেগম, তাস্মিয়া রহমান, ফারিয়া রহমান, হাসনাত মোশাররফ, হাসিব মোশাররফ, ফাহিম মোশাররফ, মোহাম্মদ আলী, হুমায়ুন কবীর এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন সরকার। 

এছাড়াও কোম্পানীর উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সভায় অংশ নেন। বিজ্ঞপ্তি 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT