ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে ঝড়-বন্যা, বজ্রবৃষ্টি-তাপপ্রবাহের পূর্বাভাস

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১ জুলাই, ২০২৬ দুপুর ২:১২
ad003
জুলাই মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।

অন্যদিকে এই সময়ে বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এক মাসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

ভারি বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

অন্যদিকে আগামী তিন মাসের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, এ সময়ে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এতে আরো বলা হয়েছে, আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে এক থেকে তিনটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

এই সময়ে দেশে অন্তত ১০ থেকে ১৫ দিন বজ্রপাত হতে পারে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT