ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

author
লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ২ জুলাই, ২০২৬ সকাল ৮:২৯
ad003
নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার দূড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন নওপাড়া গ্রামের রবিউল সরদারের ছেলে মো. শাকিল সরদার (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম, এসআই (নিঃ) মো. শাহিনুর রহমান ও এএসআই (নিঃ) মো. আনছার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় শাকিল সরদারের বসতবাড়ি থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ২.৫০ গ্রাম) উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে বৃহস্পতিবার (২ জুলাই) আদালতে সোপর্দ করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT