ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ ড্রেজার জব্দ

author
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৩ জুলাই, ২০২৬ সকাল ৫:২০
ad003
মাদারীপুরের কালকিনি উপজেলার বৃহস্পতিবার বিকালে বাঁশবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন।

আজ প্রায় চার ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে কানুরগাঁও, খাসেরহাট, সূর্যমনি চ্যানেল ও কাচিকাটা চ্যানেলে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত মোট পাঁচটি ড্রেজার জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে অভিযুক্তরা পালিয়ে যায়।

জব্দকৃত ড্রেজারগুলো স্থানীয় ইউপি সদস্য নূর ইসলামের জিম্মায় রাখা হয়েছে। একই সঙ্গে কালকিনি থানায়  নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন এই অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT