উন্মেষ সাহিত্য আসর এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এর আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ব বাংলা সাহিত্য পরিসর এর সভাপতি, বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন এর মানবকল্যাণ কর্মকর্তা, উন্মেষ সাহিত্য আসর এর উপদেষ্টা মোঃ আমির আলী ফকির।
উন্মেষ সাহিত্য আসর এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের সভাপতিত্বে, উন্মেষ সাহিত্য আসর এর সাধারণ সম্পাদক কবি জান্নাত আরা ইয়াসমিন ও উন্মেষ সাহিত্য আসরের এডমিন কবি জোবায়ের হোসেন রিমনের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন- কবি ও কথাসাহিত্যিক ঔপনাস্যিক ছড়াকার ও সংগঠক মোহাম্মদ হোসাইন,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর ভাইস চেয়ারম্যান, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় কমিটি এর মহাসচিব, উন্মেষ সাহিত্য আসর এর উপদেষ্টা মোঃ আমজাদ হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ দর্শন বিভাগ এর চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা বেগম, কবি ও সাহিত্যিক মোঃ লুৎফুর রহমান, নতুন প্রজন্মের উদীয়মান কবি জামান মুন্না, কালের প্রতিবিম্ব ও দৈনিক প্রতিবিম্ব এর সম্পাদক কবি ও প্রকাশক আবুল খায়ের, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক সেলিম পারভেজ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এর অধ্যাপক, ঢাকা স্টক একচেঞ্জ এর স্বতন্ত্র পরিচালক লেঃ জেনারেল মোঃ কামরুজ্জামান (পিএসসি, জিএসসি, এমবিএ, পি এইচ ডি (ফেলো) (অবঃ)। বিশেষ আলোচক ছিলেন- রংপুর ক্যাডেট কলেজ এর অধ্যক্ষ (অবঃ), বাংলা একাডেমির আজীবন সদস্য কবি ও শিক্ষাবিদ প্রফেসর মাহবুব উল আলম, কবি সাহিত্যিক ও ঔপন্যাসিক রাব্বানী সরকার ও খ্যাতিমান কবি ছড়াকার ও সাহিত্যিক সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর।
অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উন্মেষ সাহিত্য আসর এর উপদেষ্টা যীশুপদ আচার্য, কণিকা আক্তার ও মোহাম্মদ আফসার উদ্দীনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকীতে গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।