ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮ , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির

author
বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত : ৩ জুলাই, ২০২৬ বিকেল ৪:০৩
ad003
বাঘা উপজেলায় মাদক ও অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত ৮ জনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। 

থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬ ) দিবাগত রাত সাড়ে ১টা থেকে ভোররাত পর্যন্ত বাঘা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে  বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রাকিব (২৮) কে গ্রেফতার করা হয়। সে বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। জিআর-১৬৩/২১ নং মামলায় বিজ্ঞ আদালত তাকে এই সাজা দেন।

এছাড়াও একই অভিযানে পরোয়ানাভুক্ত আরও ৭ জনকে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মিলন হোসেন (২৮), পিতা: আকবর আলী, গ্রাম: আলাইপুর, ইউনিয়ন: পাকুরিয়া, 
মো: জালাম (৫২), পিতা: নইমুদ্দিন, গ্রাম: মিলিকবাঘা, পুরাতন বাসস্ট্যান্ড, 
মো: বাবুল হোসেন, পিতা আয়েব উদ্দিন, গ্রাম পুরাতন বাসস্ট্যান্ড, বাঘা পৌরসভা, 
মিলন মিয়া, পিতা জান মোহাম্মদ, গ্রাম বাউসা মিয়াপাড়া, 
মো: বজলুল, পিতা: নজরুল ইসলাম, গ্রাম: আলাইপুর, ইউনিয়ন: পাকুরিয়া, 
আলতাব হোসেন, পিতা: মৃত মহসিন আলী, গ্রাম: তুলসীপুর, ইউনিয়ন: মনিগ্রাম, 
আনোয়ার হোসেন, পিতা: শামসুল আলম, গ্রাম: আটঘড়ি, ইউনিয়ন: মনিগ্রাম ।
উল্লেখ্য ,সকলের বাড়ি রাজশাহী জেলায়।

গ্রেফতারকৃতদের শুক্রবার (৩ জুলাই) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহাজাহান আলী (বিপিএম) স্যার ও রাজশাহীর পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায়  মাদক ও অপরাধ নির্মূলে অভিযান চালিয়ে ৮ জনকে গ্ৰেপ্তার করা হয়। এর মধ্যে গ্ৰেপ্তারি পরোয়ানা ১ জনসহ ৬ জনই মাদক মামলার আসামি। তিনি জানান, যেকোন অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত বাঘা গড়তে সকলের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT