ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় ডা. আনিসুজ্জামান আড়াইশো শয্যা হাসপাতালের উদ্বোধন

author
চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ৩ জুলাই, ২০২৬ বিকেল ৪:০৮
ad003
যশোরের চৌগাছায় ডা. আনিসুজ্জামান আড়াইশো শয্যা হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় হাসপাতাল  মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ সচিব ড. নাসিমুল গনি। সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান রাহিন। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হুসাইন মাহমুদ শওকত, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, সাবেক অতিরিক্ত সচিব এ.কে নাজমুজ্জামান, সাবেক পরিচালক জাতীয় কিডনি  রোগ ও ইউরোলজী ইনস্টিটিউট প্রফেসর ডা. মিজানুর রহমান, ডা. ইমদাদুল হক, মন্ত্রীপরিষদ সচিবের একান্ত সচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, সহকারী কমিশনার জি এম এ মুনিব, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, গ্রাম এলাকায় প্রতিষ্ঠিত এই হাসপাতালটি যেন মানব সেবায় মডেল হতে পারে সেই চেষ্টা করতে হবে। তিনি এলাকার সকল পর্যায়ের নেতৃবৃন্দকে হাসপাতালটিকে সহযোগিতার করার আহবান জানান। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন এই এলাকার মানুষকে  আর চিকিৎসার জন্য  ঢাকা অথবা দেশের বাইরে যেতে হবে না। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহসভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংবাদিক বাবুল আক্তার, আসাদুজ্জামান মুক্ত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT