ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওকে বিভক্ত করে নতুন উপজেলা ঘোষণায় এমপি আক্তারুজ্জামান বাচ্চুকে গণসংবর্ধনা

author
গফরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ সকাল ৯:১৮
ad003
ময়মনসিংহের গফরগাঁওকে বিভক্ত করে  দক্ষিন গফরগাঁও উপজেলা ঘোষণা করায় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান  বাচ্চুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুত্রুবার বিকালে কান্দিপাড়া আস্কর আলী উচ্চবিদ্যালয় মাঠে দক্ষিণ গফরগাঁওবাসীর আয়োজনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয় ।

এর আগে ঢাকা থেকে সড়ক পথে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান  বাচ্চু গফরগাঁও  প্রবেশদ্বার শিবগঞ্জ বাজার ও সংবর্ধনা স্থলে পৌঁছালে তাকে ফুল দিয়ে নেতাকর্মীরা বরণ করে নেয়।

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁও উত্তর দক্ষিণ  বলে কোনো বিভেদ নেই ,আমার একমাত্র লক্ষ্য হলো এ অঞ্চলের মানুষের উন্নয়ন । এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাগলা থানাকে উপজেলায় রূপান্তরিত করা । মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের দাবি 
পূরণ করেছেন  ।আশা করি, দক্ষিণ গফরগাঁও উপজেলা পরিষদের কার্যক্রম দ্রুত শুরু হবে ।

 পরে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কান্দি পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ । এতে গফরগাঁও, দক্ষিণ গফরগাঁওয়ের বিএনপি ,যুবদল,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ব‍্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয় । উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে পাগলা থানাকে উপজেলা করার দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। অবশেষে পাগলা থানাকে ‘ দক্ষিণ গফরগাঁও ’ উপজেলা ঘোষণা করায় এলাকাবাসীর প্রত‍্যাশা পূরণ হয়েছে। তারা এই সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানও এমপি আক্তারুজ্জামান বাচ্চুসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে  দূত নতুন উপজেলার প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

প্রসঙ্গত, ২০১২সালের ২৩ মে গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে ৮টি ইউনিয়নকে সংযুক্ত করে পৃথক পাগলা থানা ঘোষণা করা হয়। 
গফরগাঁও উপজেলার দক্ষিণাঞ্চলের ইউনিয়ন গুলো হলো পাঁচবাগ, উস্থি, লংগাইর, দত্তেরবাজার, মশাখালী, নিগুয়ারি, টাংগাব ও পাইথল ইউনিয়ন । থানা ঘোষণার পর হতেই স্থানীয় বাসিন্দাদের অন্যতম দাবি ছিল পাগলাকে পৃথক উপজেলা ঘোষণা করার। 

গত(১ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় গফরগাঁওকে ভেঙ্গে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এটি হবে ময়মনসিং জেলার ১৪ তম এবং দেশের ৫০১ তম উপজেলা। নতুন এ উপজেলার মোট জনসংখ্যা হবে ২ লাখ ৩১ হাজার ৩০১ জন। আয়তন ২৩৫.৪৬ বর্গ কি.মি.।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT