ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ-১ এস এ জিন্নাহ কবীরের উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে জনপদ

author
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৪ জুলাই, ২০২৬ সকাল ৯:৫৬
ad003
মানবতার ফেরিওয়ালা চর বান্ধব নেতা  জনগণের স্বপ্নদ্রষ্টা মানিকগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি'র) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  এস এ জিন্নাহ কবীর নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী একে একে  উন্নয়ন মূলক  কাজ  বাস্তবায়ন করে চলেছেন।

 স্বাধীনতার  ৫৪ পর  এস এ জিন্নাহ কবীর এর  ছোঁয়ায় বদলে যাচ্ছে  চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি  পুলিশ ক্যাম্প বাস্তবায়ন হতে চলেছে। তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রী বরাবর ডিও  লেটার দিয়ে থানার অবকাঠামো,কোয়াটার নির্মাণ, পুলিশ পিকআপ,চরাঞ্চলে পুলিশ ক্যাম্প,নৌ-টহল জোরদারের জন্য স্পিডবোডের দাবি জানালে প্রধানমন্ত্রীর নির্দেশে  কার্যক্রম শুরু হয়ে গেছে।  

 এদিকে বিএনপি সরকার  ক্ষমতায় আসার ৩/৪ মাসের মধ্যে মানিকগঞ্জ -১  দৌলতপুর- ঘিওর- শিবালয় আসনের  ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে ্উন্নয়নমূলক কর্মকাণ্ডের ছোঁয়া বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী  তিন উপজেলার কৃষক শ্রমিক খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে উন্নয়নের ছোঁয়া ও  আশার আলো  ছড়িয়ে পড়েছে। মানিকগঞ্জ ১  আসনের সংসদ সদস্য  এস এ জিন্নাহ কবীর ইতিমধ্যে তিন উপজেলায় সরকারি ভাবে যে বরাদ্দ পেয়েছেন  সুষম বন্টনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে   ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে  রাস্তাঘাট,ব্রীজ,  কালভার্ট,স্কুল-কলেজ,স্বাস্থ্য সেবা  উন্নয়ন,যমুনা নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগের কাজ চলছে,প্রধানমন্ত্রীর পক্ষ থেকে  নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের  মাঝে  মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে, প্রধানমন্ত্রী  চরাঞ্চলে  পুলিশ  ক্যাম্প,নৌ টহল জোরদারের জন্য স্পিড বোডের  জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এক কথায় বলা চলে স্বাধীনতার  ৫৪ পর এই প্রথম সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এর  মাধ্যমে  দৌলতপুর উপজেলার  চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবি অস্থায়ী পুলিশ ক্যাম্প ও যমুনা নদী ভাঙ্গন রোধ কল্পে স্থায়ী বাধ নির্মাণ করে  আন্তর্জাতিক  শিল্পাঞ্চল গড়ে উঠবে। ইতিমধ্যে যমুনা নদী ভাঙ্গন রোধে স্থায়ী  বাধ নির্মাণের  সরকারের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  

এদিকে নির্বাচনের সময়  দৌলতপুর উপজেলার  যমুনা নদীর চরাঞ্চল  চরকাটারী ইউনিয়ন বাসীর দাবি ছিল চরকাটারি নতুন চরে একটি  রাস্তার নিমাণের। নিবাচনে সময়  সেই দাবিকৃত  প্রতিশ্রুতি  দেওয়া  গুরুত্বপূর্ণ   রাস্তার কাজের  বাস্তবায়ন করা হয়েছে। মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জিন্নাহ কবীর এর  সরকরী তহবিলের বরাদ্দকৃত  নগদ  অর্থে ও খাদ্য শস্য পায় সাড়ে তিন লাখ টাকা  মাধ্যমে তার   দিকনির্দেশনায়  চরকাটারী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে  চরকাটারি নতুন চর এলাকার কয়েক হাজার  মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘবে   দৃষ্টিনন্দন  নতুন একটি সড়ক নির্মাণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাননীয় সংসদ সদস্যের বরাদ্দকৃত নগদ  অর্থ ও চাল খাদ্যশস্য দিয়ে  সড়কটি নির্মাণে প্রকল্প সভাপতি  চরকাটারী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সুজন রানা এবং  দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন আরজু। তাদের উদ্যোগে নির্মিত এই সড়কের ফলে নতুন চরের বাসিন্দাদের চলাচল সহজ হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে।

স্থানীয় কয়েকজন  এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমসহ বছরের বিভিন্ন সময়ে চলাচলে তাদের চরম ভো'গান্তি পোহাতে হতো। নতুন সড়ক নির্মাণের ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ এখন সহজেই যাতায়াত করতে পারছেন।

চরকাটারি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো : জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ ১ আসনের   সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেওয়ায় তারা আনন্দিত। একই সঙ্গে সড়ক নির্মাণে যারা সরাসরি ভূমিকা রেখেছেন, তাদের প্রতিও ধন্যবাদ জানান এলাকাবাসী।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও চরকাটারী ইউনিয়নের  নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড একই ধারাবাহিকআতা বজায় রেখে উন্নয়ন কর্মকান্ড  এগিয়ে যাবে
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT