ভাঙ্গন কবলিত সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকালে চৌহালী সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নূরুল আমিন এর সভাপতিত্বে ও ইউআরসি অফিসার চঞ্চল কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা, সমাজসেবা অফিসার মো: মামুনুর রহমান,জনস্বাস্থ্য প্রকৌশলী মো: রিয়াজ হোসেন,মৎস্য অফিসার মো: রফিকুল ইসলাম, থানার উপপরিদর্শক এসআই মেহেদী হাসান, একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ ও তথ্য আপা প্রকল্পের তামান্না হক প্রমুখ।
এসময় উপস্তিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ। এছাড়াও নজরুল সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।