যশোরের শার্শা থানা পুলিশের অভিযানের ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই ) সকালে দিকে শার্শা সদর ইউনিয়নের কাজীরবেড় গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত,ইবলুম কাইয়ুম ওরফে বনি (৩২) কাজীরবেড় গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, উদ্ধার ইয়াবাসহ মাদক কারবারিকে আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে,মাদক নির্মূলে শার্শা থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।