গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ রেলস্টেশনে প্রবেশের আগমুহূর্তে ঢাকা গামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে ট্রেন। প্রায় ৪ ঘন্টা পর ট্রেনটি উদ্ধার করা হয়।
আজ রোববার (৫ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে জামালপুরর কমিউটার ট্রেনের ইঞ্জিনে এই ঘটনা ঘটে।
কাওরাইদ রেলস্টেশন সূত্র জানায়, সকাল ৯টার দিকে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে ট্রেনটি লাইনে আটকা পড়ে। খবর পাওয়ার পর কাছের মশাখালি রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাহায্যে বিকল ট্রেনটিকে কাওরাইদ রেলস্টেশনে নিয়ে আসা হয়। এ সময় তিস্তা এক্সপ্রেস ট্রেনটিও কাওরাইদ স্টেশনে অবস্থান করছিল বলে জানা গেছে।
যাত্রীরা জানান, মাঝপথে কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ত্রুটিজনিত সমস্যা দেখা দেয়। এ ঘটনায় সময়ের বিগ্ন ঘটায় ভোগান্তিতে পড়ে ট্রেনের যাত্রীরা।
কাওরাদ স্টেশন মাস্টার আল আমিন যায়যায়দিনকে বলেন,' দুপুর ১টার দিকে একটি রিলিফ ট্রেন কাওরাইদ স্টেশনে এসে পৌঁছায়। এরপর বিকল ইঞ্জিনসহ জামালপুর কমিউটার ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশে পাঠানো হয়। তবে, ইঞ্জিন বিকলের এই ঘটনায় ওই রেলপথে সার্বিক ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি । অন্যান্য ট্রেন স্বাভাবিক নিয়মেই চলাচল করেছে। '