ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুর গীর্জা ঘরের পুনঃসংস্কারে ডেপুটি স্পিকারের অনুদান; কৃতজ্ঞতায় বিশেষ প্রার্থনা

author
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুলাই, ২০২৬ সকাল ৮:৫৬
ad003
``ধর্মীয় সম্প্রীতি , পারস্পরিক সহাবস্থান এবং মানবকল্যাণে নিবেদিত জনসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামের খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয় মাধবপুর গীর্জা ঘর পুনঃসংস্কারের জন্য মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি-এর পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। তাঁর এই অনুদানের মাধ্যমে গীর্জা ঘরের পুনঃসংস্কার কাজ  সম্পুন্ন করা হবে রবিবার (৫ জুলাই ২০২৬) গীর্জা প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গীর্জা ঘরটি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল। স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুরোধের প্রেক্ষিতে মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল (এমপি )বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুনঃসংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। তাঁর এই সহযোগিতার ফলে গীর্জা ঘরটি নতুন রূপে পুনরায় উপাসনার জন্য উপযোগী হয়ে ওঠবে।

পুনঃসংস্কার আর্থিক অনুদানের জন্য মাধবপুর গ্রামের খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ বয়েছে। তারা এই সহায়তার জন্য মাননীয় ডেপুটি স্পিকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর মানবিক উদ্যোগকে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

এ উপলক্ষে আয়োজিত বিশেষ শুকরিয়া ও প্রার্থনা সভায় খ্রিস্টান ধর্মযাজক, গীর্জা পরিচালনা কমিটির সদস্য, ধর্মপ্রাণ নারী-পুরুষ, যুবসমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রার্থনায় মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর অব্যাহত সেবামূলক কর্মকাণ্ডের জন্য সৃষ্টিকর্তার বিশেষ আশীর্বাদ কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ অটুট থাকার জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মি. সেলেষ্টিল রিছিল, ড. অঞ্জন চিচাম, মি. অনিল চরমা, মি. মিথুন আরেং, মি. দীপঙ্কর সাংমা ও মিস স্টেলা আরেং। বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানোর যে মহান দৃষ্টান্ত মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাঁর কাছে সকল ধর্মের মানুষ সমান মর্যাদা ও সম্মান পান। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পুনঃসংস্কারে তাঁর সহযোগিতা কেবল একটি ভবনের উন্নয়ন নয়, বরং সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করেছে।

মিস স্টেলা আরেং  আরও বলেন, মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল (এমপি )সবসময় সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি দুর্গাপুর-কলমাকান্দাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর উন্নয়নের ছোঁয়ায় এলাকার প্রতিটি শ্রেণি-পেশার মানুষ উপকৃত হচ্ছেন।

অনুষ্ঠানে উপস্থিত মাধবপুর গ্রামের খ্রিস্টান ধর্মাবলম্বীরা বলেন, "কথায় নয়, কাজে বিশ্বাসী একজন জননেতা হিসেবেই ব্যারিস্টার কায়সার কামাল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর এই অনুদান শুধু একটি গীর্জা ঘরের পুনঃসংস্কার নয়, এটি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক সহাবস্থানের এক অনন্য নিদর্শন। ভবিষ্যতেও তিনি এভাবেই সকল ধর্মের মানুষের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।"

অনুষ্ঠানের শেষে গীর্জা প্রাঙ্গণে উপস্থিত সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করা হয়। স্থানীয় খ্রিস্টান সম্প্রদায় মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও মানুষের কল্যাণে অব্যাহত সফলতা কামনা করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT