যশোরের মণিরামপুরে ৯ম শ্রেনির এক শিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় ছমীর (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আটক সমীর পৌর এলাকার জয়নগর গ্রামের নওশের আলীর ছেলে।
জানাযায়, শিক্ষার্থীকে অনেক দিন ধরেই উত্যক্ত করতো ছমীর। ঘটনার দিন প্রাইভেট পড়তে যাবার সময় একা পেয়ে ওই শিক্ষার্থীকে নির্জনে নিয়ে পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ। পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার স্বজনদের জানায়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর ভাই বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা দায়ের করেন।
মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, এ ঘটনায় ছমীর নামের একজনকে আটক করা হয়েছে। ধর্ষনের আলামত সংগ্রহে ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।