মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য, সাপ্তাহিক আলোড়ন বার্তার বার্তা সম্পাদক, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি, মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তার কনিষ্ঠ ছেলে সাংবাদিক খালেদ খুররম (৪৩) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাহি রাজিউন। শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ময়মসনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা, পিতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মুক্তাগাছা প্রেসক্লাবের সাংবাদিক, বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
মরহুমের প্রথম জানাযার নামাজ সকাল ১১টায় মুক্তাগাছা আব্বাছিয়া আলিয়া মাদ্রাসার মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ২য় জানাযার নামাজ বাদ যোহর মরহুমের নিজ গ্রাম উপজেলার খিলগাতি গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।