ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়ে ফেলা হয়েছে। ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে শামিম ও রুবেল নামে দুই ব্যবসায়ীকে। রবিবার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আয়শা আকত্ার জানান, উপজেলার বৈরচুনা বাজারে মাছ ধরার অবৈধ কারেন্ট জাল বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শামিম ও রুবেল নামে দুই কারেন্ট জাল ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ২ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক করা হয় ঐ দুই ব্যবসায়ীকে। তাদের বাড়ি উপজেলার আজলাবাদ গ্রামে।
পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা অবৈধ কারেন্ট জাল পুড়ে ফেলা হয় এবং ভ্রাম্যমান আদালত পরিচালা করে উভয়কে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।