ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোর বিপক্ষে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ ভোর ৪:৩৪
ad003
মেক্সিকো সিটিতে দিনভর ভারী বৃষ্টি হয়েছে। ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়ামের আকাশে বজ্রপাতও দেখা যায়। ফলে আজ (সোমবার) ভোর ৬টায় ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ শুরুর কথা থাকলেও বল মাঠে গড়ায় এক ঘণ্টা দেরিতে। শুরু থেকেই মরিয়া ছিল স্বাগতিক মেক্সিকো। ফলে ইংলিশদের সাফল্য এসেছে প্রতি-আক্রমণ থেকে।

এক মিনিটের ব্যবধানেই জুড বেলিংহ্যাম জোড়া গোলে ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছেন। বিরতির আগমুহূর্তে গোল করে ব্যবধান কমান মেক্সিকোর হুলিয়ান কুইনোনেস। ৩৬ মিনিটে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের বাড়ানো বল নিয়ে ডেকলান রাইস এগিয়ে ডান প্রান্তে থাকা বুকায়ো সাকাকে পাস দেন। তার ক্রস সামনের দিকে ডাইভে ঝুঁকে হেড দেন বেলিংহ্যাম। তার গোলের পর নীরবতা নামে আজতেকার গ্যালারিতে।

এক মিনিটের মাথায় এলিয়ট অ্যান্ডারসনের কাছ থেকে বল পেয়ে হ্যারি কেইন বক্সের বাইরে থাকা বেলিংহ্যামের দিকে বাড়ান। তিনি ডানপায়ের জোরালো শটে নিজের এবং দলের দ্বিতীয় লিড এনে দেন। ৪২ মিনিটে বক্সের ভেতর জটলার মাঝে নেওয়া শটে কুইনোনেসের গোলে ব্যবধান কমায় মেক্সিকো। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT