ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যা‌ব ৮ এর অ‌ভিযা‌নে মে‌হে‌ন্দিগ‌ঞ্জের হত্যা মামলার আসামি আটক

author
ব‌রিশাল ব্যুরো

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ৫:০৫
ad003
বরিশালের মেহেদীগঞ্জের চাঞ্চল্যকর মাহবুব হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. বজলুর রশিদ বয়াতী (৩৮)-কে গ্রেফতার করেছে র‍্যাব ৮। 

শনিবার (৪ জুলাই) বিকালে র‍্যাব-৮  বরিশাল এবং র‍্যাব-১০ কেরানীগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল  ঢাকা মহানগরীর গেন্ডারিয়া থানাধীন হরিণচরন রায়সড়ক এলাকায় অভিযান চা‌লি‌য়ে তাকে গ্রেফতার করে। ‌রোববার ( ৫ জুলাই ) র‌্যাব ৮ এর ব‌রিশাল সদর দপ্তর থে‌কে পাঠা‌নো এক প্রেস বিজ্ঞপ্তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়। 

র‌্যাব জানায়, গত ১৮ জুন গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ বজলুর রশিদ বয়াতী'সহ অন্যান্য অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মাহবুব আলম রাড়ী‌কে (২৯) মেহেন্দীগঞ্জ থানাধীন পশ্চিম সাদেকপুর গ্রা‌মে দোকানঘর উত্তোলনে বাধা দেয়। এরই ধারাবাহিকতায়, গত ২৩ জুন সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহাবুব অাল‌মের উপর হামলা চালায় বজলু ও তার সহ‌যোগীরা। হামলায় অাহত মাহাবুব অালম‌কে উদ্ধার ক‌রে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গে‌লে জরুরী বিভাগের ডাক্তার তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

ত‌বে তার অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ২৪ জুন তি‌নি মৃত্যুবরণ ক‌রেন। এ ঘটনায় মৃ‌তের মা বাদী হয়ে মেহেন্দীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-৮  ঘটনার ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভিযুক্ত বজলুর র‌শিদ‌কে ঢাকা থে‌কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা মহানগরীর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT